1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে তরুণ প্রজন্মের মাঝে ফুটবল বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে তরুণ প্রজন্মের মাঝে ফুটবল বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

নয়ন হোসেন হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ও অনলাইন গেমের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। এতে তারা ধীরে ধীরে খেলাধুলা, সামাজিক মেলামেশা ও মানসিক বিকাশ থেকে দূরে সরে যাচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতি পরিবর্তনে উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম।

সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও এলাকার শিশুদের মাঝে ফুটবল বিতরণ করেন। তার উদ্দেশ্য — তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখা।

চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের মোবাইলের নেশা থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”

ফুটবল হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। খেলাধুলার সরঞ্জাম পেয়ে তারা উৎসাহভরে মাঠে নামার আগ্রহ প্রকাশ করে। অভিভাবকরাও এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও তিনি চালিয়ে যাবেন। তিনি বলেন, “মোবাইল নয়, মাঠই হোক শিশুদের প্রিয় জায়গা।”

স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ, সচেতন ও নৈতিকভাবে শক্তিশালী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ