1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁও আর. কে. স্টেট বিদ্যালয়ে শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও আর. কে. স্টেট বিদ্যালয়ে শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

 

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

“নতুন ধারণা – নতুন সম্ভাবনা” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিদ্যালয়ের আইএলসি ল্যাবে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাস্টার ট্রেইনার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এবং বিদ্যালয় এডহক কমিটির সদস্য মোঃ জহুরুল হক জুয়েল।

কর্মশালায় মাস্টার ট্রেইনার মোঃ ইকবাল হোসেন, অরুণ কুমার রায়, মোঃ জিন্নাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা পাঠদানের আধুনিক কৌশল, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব, দুর্বল শিক্ষার্থীদের সহায়তা, অনলাইন শিক্ষায় শিক্ষকের ভূমিকা এবং শিক্ষার মানোন্নয়নে ইন্টারনেটের ব্যবহার— এসব বিষয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে পাঠদান পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা ক্রমাগত পরিবর্তনশীল। তাই শিক্ষককে হতে হবে সময়োপযোগী, দক্ষ ও উদ্ভাবনী চিন্তার ধারক।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ধারাবাহিক মানোন্নয়নে এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ