1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টাঙ্গাইলের মধুপুরে (ম্যাটস) মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল চালু করার দাবিতে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে (ম্যাটস) মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল চালু করার দাবিতে মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ম্যাটস মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল চালু করার দাবিতে মানববন্ধন করলেন টাংগাইল-১ মধুপুর ধনবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থক। ৬ অক্টোবর সোমবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান,যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিনজুর রহমান নান্নু, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মাসুম,ছাত্রদলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন সরকার মনিসহ অনেকেই। এসময় মোহাম্মদ বলেন, গরীর কৃষকরা তাদের ফসলি জমি সরকারি খাতে দিয়েছে শুধুমাত্র তাদের সন্তান ও মধুপুর ধনবাড়িবাসির চিকিৎসাসহ শিক্ষাখাতের উন্নয়নের জন্য।

ম্যাটস অনুমোদনের চারবছর পার হলেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম।
মানববন্ধন শেষে দুর্নীতি বন্ধের বিরুদ্ধে মিছিলেসহ ম্যাটস চালুকরনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী। ম্যাটস চালু না হলে মধুপুরের জনগনকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ