1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটে অসুস্থ যুবকের পাশে জামায়াতে ইসলামী,অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

জয়পুরহাটে অসুস্থ যুবকের পাশে জামায়াতে ইসলামী,অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের এক অসুস্থ যুবকের অপারেশনের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে রোগীর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সকালে অসুস্থ যুবকের হাতে এই সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

সহায়তা প্রদানের সময় ফজলুর রহমান সাঈদ বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে অসুস্থ যুবকটিকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন,আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। ইসলামী সমাজ ব্যবস্থায় একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা একটি মৌলিক নীতি,আর জামায়াত সে নীতিতেই বিশ্বাস করে ও তা বাস্তবায়নে কাজ করে।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

স্থানীয় এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। এমন কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ