1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাইবান্ধার ফুলছড়িতে হিন্দু যুবকের মুসলিম তরুণীকে বিয়ে, এলাকায় উত্তেজনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়িতে হিন্দু যুবকের মুসলিম তরুণীকে বিয়ে, এলাকায় উত্তেজনা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় ধর্মীয় ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিয়ে ঘিরে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার শ্রী মনোরঞ্জন সরকারের (ফেকনা) ছেলে শ্রী নয়ন সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে লাবনী নামের এক মুসলিম তরুণীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ধর্মীয় ভিন্নতার কারণে কেউ কেউ এ বিয়েকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন, আবার কেউ ভালোবাসার সম্পর্ককে সম্মান জানিয়ে মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন।

উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে সচেষ্ট রয়েছেন। এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি জোরদার করা হয়েছে।

এলাকাবাসীর দাবি,পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন। তারা জানিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বর্তমানে স্থানীয় পরিস্থিতি সেনা ও প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ