1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জে নৃশংস হত্যাকাণ্ড: ন্যায়বিচারের দাবিতে ডিসি ও এসপির কাছে স্মারকলিপি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নৃশংস হত্যাকাণ্ড: ন্যায়বিচারের দাবিতে ডিসি ও এসপির কাছে স্মারকলিপি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০৯ বার পঠিত

কিশোরগঞ্জে নৃশংস হত্যাকাণ্ড: ন্যায়বিচারের দাবিতে ডিসি ও এসপির কাছে স্মারকলিপি
মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি)-এর কাছে স্মারকলিপি জমা দিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
গত ৮ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান যুবক মিজানুর রহমান শরীফ (২৯)। এ ঘটনায় আহত আরও দু’জন চিকিৎসাধীন রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
নিহতের স্বজনরা অভিযোগ করে জানান, মামলা দায়েরের পর প্রায় এক মাস অতিক্রান্ত হলেও মূল আসামিদের গ্রেফতার করা হয়নি। বরং আসামিপক্ষ মিথ্যা মামলা দিয়ে উল্টো তাদের হয়রানি করছে। এতে পরিবার ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
স্মারকলিপিতে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার,
নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ,
ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা প্রদান,
মিথ্যা মামলা প্রত্যাহার,
তদন্তে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,
দ্রুত বিচার সম্পন্ন করা।
স্মারকলিপি প্রদানের সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে নিহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “একটি হত্যাকাণ্ডের এক মাস অতিক্রান্ত হলেও অপরাধীদের গ্রেফতার না হওয়া অত্যন্ত অস্বাভাবিক ও হতাশাজনক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন যথাযথ পদক্ষেপ নিলে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসবে।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত পরিবারকে আশ্বস্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ