1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কাউখালী যুব উন্নয়ন কর্তৃক ব্রয়লার ও ককরেল পালন প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাউখালী যুব উন্নয়ন কর্তৃক ব্রয়লার ও ককরেল পালন প্রশিক্ষণের উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ-বছরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ব্রয়লার ও ককরেল পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৬ই অক্টোবর(সোমবার) বিকাল ৪ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের বাঁশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। উদ্বোধনী প্রশিক্ষণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম বকাউল। বিশেষ অতিথি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মেহেদী হাসান,মোঃ নুরুজ্জামান খোকন প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০(ত্রিশ) জন বেকার যুবক ও যুব নারীর মধ্যে ৬ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন ২ঘন্টা করে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতাসহ সনদপত্র এবং নিজেকে স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ প্রদান করা হবে বলে জানা যায়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ