
কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়:
২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক বাংলাদেশের গ্রাহক ফোরাম। ৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর ইসলামি ব্যাংক বাংলাদেশ সাচার শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসলামি ব্যাংক বাংলাদেশ এর বিভিন্ন গ্রহকরা অংশগ্রহণ করে এবং ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবী জানায়।তারা বলেন ইসলামি ব্যাংক ছিল বাংলাদেশের সবচাইতে ভালো ব্যাংক গুলোর মধ্যে একটি এবং এর সেবার মানও খুব ভালো ছিল। তাই আমরা লক্ষ লক্ষ গ্রাহক এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি এবং ভালো সেবাও পেয়েছি কিন্তু যে সময় থেকে লুটেরা এস আলম এই ব্যাংকটাকে দখল করে নিল সে সময় থেকে এর সেবার খারাপ হতে শুরু করলো। অদক্ষ কর্মী নিয়োগ দেওয়ার কারনে এর সেবার মান দিন দিন তলানিতে গিয়ে আটকায়।তাই আমরা এখন জোরদাবী জানাচ্ছি যেসকল অদক্ষ কর্মকর্তা বা কর্মচারী অবৈধভাবে নিয়োগ হয়েছে তাদেরকে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। না হয় আমরা বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবো।
তাদের সাথে সাথে বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাসীরাও অবৈধ নিয়োগ দাতাদের বিরুদ্ধে এবং নিয়োগ বাতিলের দাবীতে আলাদা মানববন্ধন করে।