কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যুবদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহিলা দলের
সহ সভানেত্রী নাজমুন নাহার বেবী
সমর্থিত।এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু। উক্ত বৈঠকে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা যুবদলের সহ সভাপতি মোঃ মনির হোসেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং সাচার ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আমির হোসেন মুন্সির সভাপতিত্ব ও ১নং সাচার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়ন বিএনপি'র সভাপতি শফিকুল ইসলাম সবু,সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, সদস্য আবুল কাশেম,বিএনপি নেতা জিয়াউর রহমান জাহিদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম,সহ-সভাপতি রিপন ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আলম প্রদান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার, আঃজলিল,
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা,ইউনুস প্রধান, ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ
আরো অনেকে।
এ উঠান বৈঠকে কয়েক শতাধিক মহিলা ও বিএনপি,যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।