1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উল্লাপাড়ায় ধলাই নামক বিল ইজারার অভিযোগ,লাল নিশান টাঙিয়ে মাছ ধরতে নিষেধ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ধলাই নামক বিল ইজারার অভিযোগ,লাল নিশান টাঙিয়ে মাছ ধরতে নিষেধ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোহালা নদী ইজারা বিতর্ক কাটিয়ে উঠতেনা উঠতেই আবারও একই উপজেলায় মুক্ত জলাশয় হিসেবে পরিচিত ধলাই বিল ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিলের মাঝখানে লাল নিশান টাঙিয়ে মাছ ধরতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে জীবিকা হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় মৎস্যজীবিরা।
স্থানীয় সূত্র জানায়, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘলগ্রামে চলনবিল এলাকায় প্রায় ১৬০ একর বিস্তৃত এই ধলাই বিলে প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। উন্মুক্ত জলাশয় হিসেবে এখানে স্থানীয় মৎস্যজীবিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
কিন্তু আগদিঘলগ্রামের জামে মসজিদের নামে ২ লাখ টাকায় বিলটি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামের আবু ইউনুস সরকার, সাইদুল সরদার, রহমান সরকার, আব্দুল ওহাব সরকার ও রব্বান সরকারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিলটি ইজারা দিয়েছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক জেলেরা।
ভুক্তভোগী জেলেরা বলেন, আশ্বিন মাসের শুরুতেই বিলের চারপাশে লাল পতাকা টাঙিয়ে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি স্থানীয়ভাবে মাইকিং করে জনসাধারণকে মাছ না ধরার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছরই একইভাবে মসজিদ কমিটির নামে সিন্ডিকেট করে বিলের মাছ বিক্রি করে আসছে একটি মহল।
সংবাদ প্রকাশের পর গোহালা নদীর ইজারা বাতিল করা হয়।
আগদিঘলগ্রামের রব্বান সরকার বলেন, গ্রামের সবার সিদ্ধান্তে বিল ইজারা দেওয়া হয়েছে। এই টাকা মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে ব্যয় করা হবে। এটি মুক্ত জলাশয় হলেও সরকারি জমি নয়, তাই ইজারা দিতে কোনো সমস্যা নেই।
তবে উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন এই দাবির বিরোধিতা করে বলেন, কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে বিল ইজারা দিয়েছে। লাল পতাকা টাঙিয়ে মৎস্যজীবীদের মাছ ধরতে দিচ্ছে না। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইজারার টাকা মসজিদে জমা দেওয়া হয়নি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।
এ বিষয়ে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা বলেন, মুক্ত জলাশয় ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ মাছ ধরতে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ