1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৪.৭৫ কিলোমিটার রাস্তা নিয়ে দু পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শুরু থেকেই ঠিকাদারকে বাধা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪.৭৫ কিলোমিটার রাস্তা নিয়ে দু পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শুরু থেকেই ঠিকাদারকে বাধা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী (
স্টাফ রিপোর্টার): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুতালিয়া জয়পাশা পর্যন্ত পৌনে ৫ কিলোমিটার রাস্তা সংস্কার নিয়ে বাথাগ্রস্থ আছে ঠিকাদার। ঠিকাদারের অভিযোগ সাব ঠিকাদার মিরাজ মিনা নামের এক ব্যক্তি এজিংয়ের ইটের কাজ ও ডাব্লু বিএম খোয়া দিয়েছেন মিরাজ মিনা। ইট এবং খোয়া নিম্নমানের হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এদিকে রাস্তার পাশে মাটির কাজ ১৮ লক্ষ টাকার। ওই মাটির কাজ ঠিকাদার অন্য কাউকে দিয়েছে। মাটির কাজ ও মিরাজ মিনা নেওয়ার চেষ্টা চালিয়েছিল। মাটির কাজ মিরাজ মিনাকে না দেয়ায় মিরাজ মিনা ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিক তায় গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে মুষ্টিময় কয়েকজনকে নিয়ে এলাকাবাসী দেখিয়ে বন্ডপাশা গ্রামের মধ্যে একটি মানববন্ধন করেন। ঠিকাদার আরো জানান, কাজের শুরু থেকেই মিরাজ মিনা বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মিরাজ মিনা সহ কয়েকজন বক্তা বলেন, রাস্তার কাজে চরম অনিয়ম দুর্নীতি হচ্ছে। অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

ঠিকাদার বাবলু বলেন, রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম হচ্ছে না। বর্তমানে রাস্তার কাজ চলমান। রাস্তার পাশে মাটি সবই দেওয়া হবে। আমার কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছে মিরাজ মিনা। সেটা না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মিরাজ মিনা রাস্তার এজিংয়ের কাজ ও ডাবলু বিএম এর খোয়ার কাজ নিয়েছিল। এজিং এর ইট খারাপ দেয়ায় ও ডাবলু বিএমের খোয়া খারাপ দেয় তার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়।

উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা বলেন, রাস্তার কাজ শেষ হয়নি। রাস্তার কাজ বর্তমানে চলমান রয়েছে। এখানে অনিয়ম আর দুনীতির কি বুঝা যায়। রাস্তার কাজের শেষে কোন অনিয়ম-দুর্নীতি পেলে বিল দেয়া হবে না। রাস্তার পাশে মাটি তো দেবেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ