1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় বিপুল পরিমাণ মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় বিপুল পরিমাণ মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:- নওগাঁর মান্দায় সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা করে ধ্বংস করা হয়েছে।

আজ রবিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে চকসাবাই গ্রামের মেহার বক্স, আলীমুদ্দিন, তহিদুল ইসলাম ও তোতার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার মাদকদ্রব্য তৈরির উপকরণ ও ৫০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মাদক সামগ্রী গ্রামবাসীর সামনে প্রদর্শন করা হয়। এ সময় মাদকদ্রব্য কাজের সাথে জড়িত সকল কে মাদকদ্রব্য তৈরি ও বিক্রি করবে না বলে স্ট্যাম্পে সই করে নেওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে মাদক দ্রব্য গুলো ধ্বংস করা হয়।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল, সাবাই বাজার মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সুমন শেখ,সদস্য সোহেল রানা,সবুজ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ