1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।

সভায় বক্তারা বলেন, শিক্ষক জাতি গঠনের কারিগর তাঁদের হাতেই শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠে। শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি মানবিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের দীক্ষা দেন।

পুলিশ সুপার জনাব মারুফাত হুসাইন তাঁর বক্তব্যে বলেন,শিক্ষকই সমাজ ও জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষককে মর্যাদা দেওয়া ও তাঁদের অনুপ্রেরণায় তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের কর্তব্য।

জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক সমাজের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। শিক্ষক শুধু পাঠদান নয়, একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষার্থীদের চরিত্র, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে শিক্ষকের অবদান অনন্য। আধুনিক যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিতে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ