1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে ইসলামি ব্যাংক বাংলাদেশের গ্রাহক ফোরামের মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে ইসলামি ব্যাংক বাংলাদেশের গ্রাহক ফোরামের মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়:
২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক বাংলাদেশের গ্রাহক ফোরাম।  ৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর ইসলামি ব্যাংক বাংলাদেশ সাচার শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসলামি ব্যাংক বাংলাদেশ এর বিভিন্ন গ্রহকরা অংশগ্রহণ করে এবং ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবী জানায়।তারা বলেন ইসলামি ব্যাংক ছিল বাংলাদেশের সবচাইতে ভালো ব্যাংক গুলোর মধ্যে একটি এবং এর সেবার মানও খুব ভালো ছিল। তাই আমরা লক্ষ লক্ষ গ্রাহক এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি এবং ভালো সেবাও পেয়েছি কিন্তু যে সময় থেকে লুটেরা এস আলম এই ব্যাংকটাকে  দখল করে নিল সে সময় থেকে এর সেবার খারাপ হতে শুরু করলো। অদক্ষ কর্মী নিয়োগ দেওয়ার কারনে এর সেবার মান দিন দিন তলানিতে গিয়ে আটকায়।তাই আমরা এখন জোরদাবী জানাচ্ছি যেসকল অদক্ষ কর্মকর্তা বা কর্মচারী অবৈধভাবে নিয়োগ হয়েছে তাদেরকে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। না হয় আমরা বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবো।
তাদের সাথে সাথে বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাসীরাও অবৈধ নিয়োগ দাতাদের বিরুদ্ধে এবং নিয়োগ বাতিলের দাবীতে আলাদা মানববন্ধন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ