
মোঃ আসিফুজ্জামান আসিফ,ঢাকাঃ
সাভারে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন।রোববার দুপুরে সাভারের গেন্ডা এলাকার বিওয়াইএফসিতে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর।বক্তারা বলেন, শিক্ষক মানবতার আলোকবর্তিকা একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষকই বিশ্বকে পরিবর্তনের অনন্য শক্তি।এ সময় ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভার উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম জিতু, ঢাকা-১৯ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।