1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাস্তা নয় যেন চাষের জমি, বীজ ফেললেই মিলবে ফসল। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাস্তা নয় যেন চাষের জমি, বীজ ফেললেই মিলবে ফসল।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মো: শুভ ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজার থেকে আলফালা বাধের মাথা পর্যন্ত রাস্তাটির দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা বিরাজ করছে, যা স্থানীয় লাখ লাখ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কোনো প্রকার মেলেনি কাজের সন্ধান।

রাস্তাটির বেহাল দশার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। ব্যবসায়ী শহর থেকে মালামাল আনতে পারেন না এ রাস্তা দিয়ে। যার কারনে কয়েক কিলোমিটার ঘুরে বেশী টাকা যানবাহনের ভাড়া দিয়ে আনতে হয়। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। অতি প্রাচীন রাস্তাটি পাকাকরণ এখন সময়ের দাবি আমাদের।

গত ফেব্রুয়ারি মাসে নিউজ করা হলে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন : জুন মাসের আগেই ছোট বড় খানা খন্ড সহ রাস্তার সংস্কার করা হবে। কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও মেলেনি কোন কাজের সন্ধান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ