1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুর জেলা শহরে দের শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল।অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ফরিদপুর জেলা শহরে দের শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা অচল।অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার;ফরিদপুর জেলা শহরের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বর্তমানে এসব ক্যামেরার অধিকাংশই বিকল হয়ে আছে। ফলে শহরের অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তি-নির্ভরতা ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
জানা যায় ২০২১ সালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে অপরাধ প্রবণতা নিরধে শহরের গুরুত্বপূর্ণ প্রায় দেড় শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এসব ক্যামেরা সরাসরি নিয়ন্ত্রণ করা হতো পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে। তবে এখন ক্যামেরাগুলোর অধিকাংশই নষ্ট হয়ে আছে, অনেক জায়গায় শুধু ক্যামেরার বক্স থাকলেও ভেতরে ক্যামেরা নেই, কোথাও আবার ক্যামেরা থাকলেও সেটি কাজ করছে না। এমনকি কিছু পয়েন্টে ক্যামেরা দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে।
দিনে ও রাতে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী, বিশেষ করে ব্যবসায়ী ও নারী পথচারীরা।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম) বলেন, সিসি ক্যামেরা সংস্কারের জন্য এখনও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। তবে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। খুব দ্রুতই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুনরায় সিসি ক্যামেরা সচল করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার আরও বলেন সিসি ক্যামেরা যেহেতু জননিরপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে তাই শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি উদ্যোগেও এই সিসি ক্যামেরা স্থাপন করার অনুরোধ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ