1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের অনশনে প্রেমিকা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের অনশনে প্রেমিকা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

জয়নাল আবেদীন তারেক -ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়াতে মোথাজুরি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। প্রেমিক ইমন (২১) উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মোথাজুরি গ্রামের শহিদুল ইসলাম শহিদের ছেলে।
শুক্রবার বিকেলে সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের জামাল আটখোরা গ্রামের তরুনী বিয়ের দাবিতে প্রেমিক ইমনের বাড়ির সামনে অনশনে বসেছে।
তরুনী জানান, প্রায় ১ বছর ধরে ইমনের সাথে প্রেমের সম্পর্ক। বিয়ে করার কথা বলে সে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং বিয়ের করার কথা বলে বিভিন্ন সময় শারিরীক সম্পর্ক করেন। এখন বিয়ে করার প্রস্তাব দিলে সে নানা ভাবে আমাকে ঘুরাতে থাকে। ওই তরুনী শুক্রবার বিকাল ৩ টার দিকে এখানে এসে অনশনে বসেছে।
তরুনী বলেন আমি বাড়ীর ভিতরে গেলে ইমনের এর পরিবারের লোকজন আমাকে টানা হেচড়া করে বাড়ীর ভিতর থেকে বেড় করে দেয় এবং বাড়িতে তালা লাগিয়ে চলে যায় । আমি সে জন্য গেটের কাছেই অবস্হান করছি। আর বিষয়টি এরই মধ্যে গ্রামের সবাই জেনে গেছে।
তরুনী বলেন আমার নানার বাড়ি এখানে থাকায় আমাদের দুজনের পরিচয় হয়।এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদেই মাঝে-মধ্যেই দু’জনই দেখা করি। কিন্তু ইমন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?
এদিকে প্রেমিক ইমনকে বাড়িতে না পেয়ে কথা হয় তার পিতা শহিদুল সাথে। তিনি জানান, মেয়েটি এসেছে এবং আমার বাড়ীর গেটের সামনে অবস্হান করছে বলে জানতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ