1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সিডস্টোর টু বাটাজোড় এর গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মানের ২ বছরের মাথায় বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিডস্টোর টু বাটাজোড় এর গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মানের ২ বছরের মাথায় বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ

মামুন হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

মামুন হাসান: নিজস্ব প্রতিবেদন:

ময়মনসিংহে ভালুকায়”সিডস্টোর থেকে বাটাজোর বাজার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী গাড়ী অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।সকালে সরেজমিনে দেখা গেছে, বাটাজোর বাজার ছাড়িয়ে অন্তত এক কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপরে অসংখ্য গর্তের মধ্যে কাদা-পানি। সড়কের বেশি নাজুক ওই অংশটুকু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ীগুলো হেলেদুলে পার হচ্ছে। তীব্র ঝাঁকুনিতে গাড়ী যাত্রীদের অবস্থা কাহিল।

“সিডস্টোর উদ্দেশে ছেড়ে যাওয়া আলুবাহী ট্রাকের চালক মো. শাহিন বলেন, বাটাজোর থেকে বাজারের সিডস্টোর যেতে রাস্তার অবস্থা বেশি খারাপ।

বর্ষার আগে রাস্তাটা মোটামুটি ভালো ছিল। তখন এই পথ যেতে সময় লাগত এক ঘণ্টার মতো। এখন সেখানে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগে যাচ্ছে। নষ্ট হচ্ছে ট্রাকের যন্ত্রপাতি। তা ছাড়া ধীর গতিতে ট্রাক চালানোর কারণে রাতে ডাকাতের আতঙ্কে থাকতে হয়।

সিএনজি চালক: মোঃ রিপন জানান”যাত্রীবাহী গাড়ী চলাচলে খুবই সমস্যা হচ্ছে। দিন পাঁচেক আগে রাস্তার মধ্যে আট হাজার টাকা দামের একটি টায়ার ফেটে যায়। গাড়ির স্টিয়ারিং ভেঙে যাচ্ছে। ঝাঁকুনিতে গিয়ার-বক্সের যন্ত্রপাতি খুলে যাচ্ছে। শিগগির রাস্তা ঠিক না করলে গাড়ি চালানো হয়তো বন্ধ করে দিতে হবে।

সাধারণ মানুষ, শিক্ষার্থী, এবং রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সসহ সকল ধরনের যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক:মাজহারুল ইসলাম (বুলবুল) বলেন এই রাস্তাটি সংস্কার করা হয়েছে মাত্র দুই বছর হয়েছে, রাস্তাটি নিম্নমানের নির্মাণসামগ্রী জিনিস দিয়ে সংস্কার করা হয়েছে এইজন্যেই এ রাস্তার বেহাল দশা।

জনদুর্ভোগের কারণে রাস্তাটি নিয়ে গত ৩/১০/২৫ ইং তারিখে সন্ধ্যার সময় ভালুকা uno মহোদয় হাসনাত আব্দুল্লাহ সাহেবের সাথে কথা হয়েছে উনি প্রাথমিকভাবে বলেছে এ রাস্তাটি এলজিআরডির তারপরও দ্রুত সংস্কারের ব্যবস্থা করব ইনশাল্লাহ।দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার করে সাধারণ জনগণের জনদুর্ভোগ যেন নিরসন হয়,সে আশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ