1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভার আশুলিয়ায় দেশীয় তৈরি পিস্তলসহ এক ব্যক্তি গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার আশুলিয়ায় দেশীয় তৈরি পিস্তলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ,ঢাকাঃ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় দেশীয় তৈরি একটি পিস্তলসহ আজাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।রবিবার ভোররাতে আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে অস্ত্রের মহড়া চলছে—এমন খবরের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল অভিযান চালায়। অভিযানে স্থানীয় একটি ঝুটের গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার এবং আজাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আর্মি ক্যাম্প সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত আজাদ কোম্পানিগঞ্জ থানার পশ্চিম সোনাদিয়া গ্রামের ইউনুসের ছেলে।পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সেনাবাহিনী টহল ও নজরদারি জোরদার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ