1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে মাদক ব্যবসায়ীর হাতে হাতকড়া, ১ কেজি গাঁজা উদ্ধার করলো ডিবি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে মাদক ব্যবসায়ীর হাতে হাতকড়া, ১ কেজি গাঁজা উদ্ধার করলো ডিবি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মো আবীর হাসান সাভার উপজেলা প্রতিনিধিঃ

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আরিফ খাঁ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকালে সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

গ্রেপ্তারকৃত আরিফ খাঁ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া গ্রামের মৃত খালেক খাঁর ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা।

ওসি মোঃ জালাল উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সাভারের মুনসুর মার্কেট এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে এক জনকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে গাঁজা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ