1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

রবিবার (০৫ অক্টোবর) এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ এর স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাদ্রাসা সুপার এসএম আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর; তাঁদের হাতে তৈরি হয় এক শিক্ষিত ও আলোকিত সমাজ।

দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ