1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ১২৫ টি পরিবার ও ৫ টা গ্রাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ১২৫ টি পরিবার ও ৫ টা গ্রাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১ মিনিটের ঝড়-বৃষ্টিতে প্রায় ১২৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। ১ নং পাড়িয়া ইউনিয়নের ৫ টি গ্রাম ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী (৫০) বলেন হটাৎ ভোর চারটার দিকে ১ মিনিটে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আমাদের বাড়িঘর।

এদিকে হিরা ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। রায়মহল গ্রামের শাহাজাহান আলী বলেন হটাৎ করে ভোর চারটার দিকে ঝর শুরু হয়ে ১ মিনিটে লন্ডভন্ড হয়ে যায়। ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন হটাৎ ঝরে বেপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বাড়িতে গাছ ভেংগে পরেছে বিদ্যুত এর পিলার রাস্তায় ও গাছ রাস্তার উপরে পড়ে রয়েছে এতে প্রায় চারটি সড়ক দিয়ে চলাফেরা সমস্যা সিষ্টি হয়েছে এবং আমারা ততখানিক ছুটে ক্ষতি গস্ত পরিবার গুলোর তালিকা করা শুরু করছি। উপজেলা নিবার্হী অফিসার মফিজুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা গুলো পরিদর্শনে করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবাগুলোর এর তালিকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১ নং পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, রায়মহল, মাহালিয়া মার্কেট, ভেতর বাড়ি, মাছখুড়িয়াসহ ৫ টি গ্রাম, গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর।

পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক জানান, ঝড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গী বাজারে ও লাহিড়ী বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্ৰ্যামে বিদ্যুৎ বন্ধ রয়েছে। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে।

ঠাকুরগাঁও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ফান আলী ক্ষতিগ্রস্ত পারিবার গুলোর প্রতি দুঃখ প্রকাশ করেছেন। এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে উপজেলা প্রশাসন থেকে সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ