1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান, ৫৮৯ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘসময় অভিযান পরিচালনার পর জয়পুরহাট ও নওগাঁ জেলার সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১️⃣ মোঃ ফারুক হোসেন (৫১), পিতা: মোঃ আবু বক্কর, মাতা: মোছাঃ আবেদা খাতুন, গ্রাম: জামালগঞ্জ, জেলা: নওগাঁ।
২️⃣ মোছাঃ স্মৃতি আখতার রুমি (৪৪), স্ত্রী: মোঃ ফারুক হোসেন, পিতা: হাবিবুর রহমান, মাতা: মোছাঃ মানতা বেগম, গ্রাম: মন্ডলপাড়া, নারায়নপাড়া, জয়পুরহাট সদর।
অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের বদলগাছি থানার এসআই মোমিনের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ