1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমতলীর রাবেয়া বেগমের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমতলীর রাবেয়া বেগমের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী বরগুনা প্রতিনিধিঃ

আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামের রাবেয়া বেগম — এক অসহায় নারী, যিনি দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ঘরে খাবার পর্যন্ত ছিল না। এই খবরটি জানতে পারে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। খবরটি জানার পর সংগঠনের কিছু তরুণ সদস্য দ্রুত সিদ্ধান্ত নেন— তারা এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন।

সংগঠনের সদস্যরা বাজার থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে রাবেয়া বেগমের বাড়িতে হাজির হন। তাঁদের এই মানবিক উপস্থিতি রাবেয়া বেগমের চোখে এনে দেয় স্বস্তির অশ্রু।

মানবিক এই উদ্যোগের সম্পূর্ণ খরচ বহন করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ ইব্রাহিম হাওলাদার । তাঁর উদারতা ও সহানুভূতি সংগঠনের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, কোষাধ্যক্ষ আলামিন, এবং সদস্য জাকারিয়া আশিক, রাশেদুল ও সাইদুল।

সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ বলেন,

“আমরা মানুষের সেবা করতে নেমেছি। নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে আমরা অসহায়দের পাশে আছি, থাকবো। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন উদ্যোগ সমাজে মানবতার আলো ছড়াচ্ছে— যা অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ