1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ গুলিবর্ষণ, আতঙ্কে গ্রামবাসী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ গুলিবর্ষণ, আতঙ্কে গ্রামবাসী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বালু বিক্রি করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আমতলী গ্রামের ইমরান হোসেন স্থানীয় এক ব্যক্তির নিকট তার জমির বালু বিক্রি করে, কিন্তু ওই বালু নিশান ওরফে পিচ্চি নিশান তার নিকট বিক্রি করার জন্য বলে কিন্তু ইমরান পিচ্চি নিশানের কাছে বালু বিক্রি করতে রাজি না হওয়ায় একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পিচ্চি নিশান ও তার লোকজন অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে স্থানীয়রা চারদিকে ছুটোছুটি শুরু করেন।

সংঘর্ষ চলাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, কিছু দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। দ্রুত এসব অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ