1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জরিমানার টাকা পরিশোধ করতে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ নাজমা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জরিমানার টাকা পরিশোধ করতে সন্তান বিক্রি করতে চান গৃহবধূ নাজমা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ স্বামী এবং নিজেকে জেল থেকে বাঁচানোর লক্ষ্যে আদালতের জরিমানা ২০ হাজার টাকা পরিশোধের জন্য নাইমুল হুদা নামের সাড়ে ৪বছরের এক শিশু সন্তানকে বিক্রয় করতে চান রামগঞ্জের নাজমা বেগম নামের এক অসহায় গৃহবধু। রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির গৃহবধু নাজমা বেগম শনিবার সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট এমন আবেদন জানান।
গৃহবধু নাজমা বেগম জানান, তার স্বামী নাজমুল হুদার বয়স বেড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন। সম্পত্তি সংক্রান্ত বিরোধ থাকায় তার দেবর মোঃ হানিফ গত সেপ্টেম্বর ২০২৩ইং সনে স্বামীসহ তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মনিরুজ্জামান ভূঁইয়া ওই অভিযোগ প্রসিকিউশন দিয়ে গত ১ অক্টোবর ২০২৩ইং ওই অভিযোগ লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করেন। যার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং গৃহবধু নাজমা বেগম এবং তার স্বামী নাজমুল হুদা প্রকাশ লোকমানের ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৭দিনের জেল প্রদান করেন। ৩০ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৭ আক্টোবরের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের স্বামী-স্ত্রী দুইজনকে যেতে হবে জেলে। তাদের কোন আত্মীয় স্বজন না থাকায় এবং প্রতিবেশী এগিয়ে না আসায় নাজমা বেগম শিশু নাইমুল হুদার জীবন নিয়ে শংকিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় জীবন বাঁচানোর স্বার্থেই ৭ আক্টোবরের মধ্যে শিশু সন্তান নাইমুল হুদাকে দত্তক কিংবা বিক্রয় করতে চায় নাজমা বেগম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ