1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে এক ইলিশের দাম ১০ হাজার টাকা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে এক ইলিশের দাম ১০ হাজার টাকা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ইলিশটি পরে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়ৎ থেকে মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ বেপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০ জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল বেপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসেন। এরমধ্যে একটি বড় ইলিশের দাম ১০ হাজার টাকা ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ বেপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এর আগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।

অজি উল্যাহ বেপারী জানান, তিনি ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ঢাকার মোকামে পাঠাবেন তিনি।

তিনি আরও বলেন, আশা করছি মাছটি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ