1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর জামাত আমীরের ভগ্নিপতির লাশ উদ্ধার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর জামাত আমীরের ভগ্নিপতির লাশ উদ্ধার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে সদর উপজেলার জামাতের আমির হুমায়ুন কবিরের ভগ্নিপতি মোঃ ইউছুফ হোসেনর (৪৫) লাশ শুক্রবার রাত ১১ টায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন ইউছুফ।

জানাগেছে শুক্রবার রাত এগারোটার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক খালে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে গাছের নিচে খালে লাশটি পড়ে থাকতে দেখে।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজি বাড়ির আবুল কাশেমের ছেলে।

ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার লাশ পড়ে আছে। পা গামছা দিয়ে বাধা ছিল। এটি পরিকল্পিত হত্যা। আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারো সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।

নিহতের স্বজন সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার নিখোঁজের বিষয়টি আমার জানা ছিল না। এখন তার লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ