1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ডিসি ইউএনওকে জানানোর পরও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন থামছে না  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডিসি ইউএনওকে জানানোর পরও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন থামছে না 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ফরিদপুর জেলা প্রশাসক ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীকে জানানোর পরও অবৈধ ড্রেজার দিয়ে ভালু উত্তোলন করা থামছে না। এমনই ঘটনা ঘটছে বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামে।সম্প্রতি জাকারিয়া নামের এক ব্যক্তি তামারহাজী বিলের একটি পুকুর থেকে বালু উত্তোলন করে তামারহাজী গ্রামের এমদাদ মিনার পুকুর ভরাট করছে। প্রথম দিকে ইউএনও ওই ড্রেজারের পাইপ ভেঙে দেন। পরে চালালে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসে ৫০ হাজার টাকা জরিমানা করেন। গত দুইদিন ধরে (বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার) রাত দিন ২৪ ঘন্টা ধরে বালু উত্তোলন করছে। ডিসি ও ইউএনওকে জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না তারা। বালুকাটা পক্ষ বলে বেড়াচ্ছেন এলাকায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বালু কাঁটার মৌখিক অনুমতি দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, গোরস্থানে যাওয়ার জন্য রাস্তার জন্য কিছু বালু কাটা হচ্ছে। অথচ সরজমিনে গিয়ে দেখা যায় পুকুর ভরাট করা হচ্ছে।ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্যা বলেন, আমি ইউএনকে নির্দেশ দিয়েছি ড্রেজার বন্ধ করার জন্য। কেন বন্ধ করা হচ্ছে না দেখতেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ