
এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম পটিয়া উপজেলায় হাবিলাসদ্বীপ ইউনিয়নে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।গত কাল(৩ অক্টোবর)শুক্রবার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ড খন্দকার পাড়ায় এক প্রবাসীর ঘরে দিনেদুপুরে দুধর্য চুরির ঘটনা ঘটেছে। প্রবাসির ঘরে কেউ না থাকায় অন্তত ১০ ভরি স্বর্ণ,নগদ ২ লক্ষ টাকা,পরিবারের গুরুত্বপূর্ণ কাগজ পত্র এবং জায়গা জমির দলিলাদী সহ সব কিছু নিয়ে যায়। স্হানীয়রা চুরির ঘটনা জানতে পারলে ঘটনাস্থলে সবাই জড়ো হয়।পরিবারের পক্ষ থেকে জিডি কিংবা মামলা দায়ের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।