1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক দোকানিকে নগদ অর্থ প্রদান করেছে স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জননেতা জহিরুল ইসলাম ।শুক্রবার উপজেলার পানিয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকানি জয়নাল আবেদীনের হাতে এ অনুদান তুলে দেন গত১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পানিয়ালা বাজারে জয়নাল আবেদীনের সততা ষ্টোর মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।।
‎আজ শুক্রবার ০৩ অক্টোবর সকাল ১১ টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জননেতা জহিরুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানদারের খোঁজ খবর নেন এবং তাদের শান্তনা প্রদান করেন এবং এই ক্ষতি পুষিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং ‎ক্ষতিগ্রস্ত দোকানীর হাতে নগদ অর্থ তুলে দেন স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলাম ।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক ইকবাল কমিশনার, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হান, ইউনিয়ন বিএনপির নেতা মফিজুল ইসলাম বাবুল মোল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত মিজি, সাধারণ সম্পাদক আব্দুল বারেক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা এবং পানি্য়ালা ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মিয়া সহ পানিয়ালা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ