1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে বিএনপির সদস্য পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে বিএনপির সদস্য পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নবীন ও প্রবীণ সদস্যদের নিয়ে সদস্য পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পৌরসভার ইসলামপাড়ায় ৪নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় এবং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির মিলন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান ও মোঃ হারুন অর রশীদ তুহিন, পৌর প্রচার সম্পাদক মোঃ আসলাম হোসেন, পৌর বিএনপির সদস্য মোঃ মঈনুদ্দীন কেকু এবং সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাফফর রহমান।

সভায় বক্তারা বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। জনসমর্থন আদায়ে নতুন প্রজন্মকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে ৪নং ওয়ার্ড বিএনপির নতুন ও পুরাতন সদস্যদের মিষ্টিমুখ করানো হয়। আনন্দঘন পরিবেশে সমাপ্ত এ সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর-৬ আসনে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ