1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ওবায়দুল হকের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ওবায়দুল হকের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর থেকে

লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মরহুম ওবায়দুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ওবায়দুর রহমান বক্তব্য প্রদান করেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের
স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি পল্লী টিভির সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন সহ প্রমূখ। অনুষ্ঠিত শোকসভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

এছাড়াও উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন বাচ্চু, এমরান হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, আব্দুর রহমান, রাজু হোসেন , শাহ্ আলম, কনক মজুমদার, তপন মজুমদার, সায়েম হোসেন, এমরান হোসেন রাজন, রুবেল হোসেন, নুরুন নবী, সাফায়েত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক ওবায়দুল হক ছিলেন রামগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা। তিনি সাহসী, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মপন্থা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-৩০-০৯-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ