1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বোয়ালমারীর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী স্টাফ রিপোর্টারঃ

বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ও ফরিদ পুর-১আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ।

তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার দিনভর বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাহা বাড়ীর প্রজামন্ডম সহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।

এসময় তিনি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন
বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো সিরাজুল ইসলাম, বাবু সুভাষ সাহা সাবেক আওয়ামী লীগ নেতা, বোয়ালমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী বাবু সন্জয় সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো রাফিউল আলম মিন্টু, সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো জাকির হোসেন টিআই, বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো আবু জাফর শেখ,বোয়ালমারী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো বায়োজিদ খান রাব্বি সহ শত শত নেতাকর্মী।

খন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতি টি উপজেলায় একটি করে মডেল মন্দির স্হাপন করা হবে। মুসলমানদের মসজিদে নামাজ পড়ার জন্য যেমন পাহারার প্রয়োজন হয় না, তেমনি প্রজামন্ডমে প্রজা করতে পাহারা লাগবে না।বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপি’র কাছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে চাই এই বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি ক্ষমতায় আসে এখন যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দলের কাছে নিরাপদ আগামীতে আপনারা নিরাপদে থাকবেন ইনশাল্লাহ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ