1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম চিকিৎসা নিয়ে দেশে ফেরায় শুকরানা দোয়া ও আলোচনা সভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম চিকিৎসা নিয়ে দেশে ফেরায় শুকরানা দোয়া ও আলোচনা সভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ভেড়ামারা মিরপুর উন্নয়নের রূপকার বীরমুক্তিযোদ্ধা জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম বলেছে,বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি চক্রান্ত হচ্ছে । চক্রান্ত করে জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে তা’হলে আপনাদের সমস্যা হবে। আমরা কিন্তু (বিএনপি) আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না। আমাদের বিএনপি’র মহসচিব গণমাধ্যমকে বলেছেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই, সেখানে আওয়ামী লীগও নির্বাচন করবে এটা আমাদের দাবি, এটা আমাদের মহাসচিব বলেছেন। আমরা চাইনা কোন রাজনৈতিক দলকে এদেশ থেকে নিষিদ্ধ করা হোক। আপানদের অনুরোধ করবো আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন।
তিনি আরাে বলেন, জামায়াত ইসলাম চক্রান্ত করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের। পিআর পদ্ধতি কি এদেশের জনগণ বুঝে? পিআর মানে রেসিও ভিত্তিতে এমপি নির্বাচিত হবে, ভোট হবে প্রতীকে। তার মানে তারা সরাসরি নির্বাচন করতে ভয় পাই। এদেশের মানুষ ৭১’র যুদ্ধ অপরাধীদের ভোট দিবে না। যারা ‘৭১ সালে দেশ স্বাধীনে বিরোধিতা করেছে তারাই এখন বিভিন্ন চক্রান্ত করছে।
কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক সাংসদ অধ্যাপক আলহাজ্ব শহীদুল ইসলাম ব্যাংককে সু-চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ এলাকায় প্রত্যাবর্তন করায় ভেড়ামারা পৌর বিএনপি’র উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের গোডাউন মোড়ে এক শুকরানা দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে,পৌর বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ ,যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ