নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া ভেড়ামারা ৪নং ওয়ার্ড বামন পাড়া নিবাসীর শাহেদ আহমেদ সিয়াম মোটরসাইকেল এবং বাস এর মুখোমুখি সংঘর্ষ হয়ে নিহত হয়েছে। বলা বাহুল্য এই যে গত ২৯/০৯/২৫ তারিখে কুষ্টিয়া থেকে ফেরার পথে মিরপুর থানার অধীনস্থ এবং কুষ্টিয়া হাইওয়ে রোডে মীর আব্দুল করিম এর সামনে যাত্রীবাহী লোকাল বাস যার রেজিস্ট্রেশন নাম্বার পাবনা- জ ১১-০০১৬ এই বাসটির মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।পরবর্তীতে সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন চলতে থাকে, পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার শাহেদ আহমেদ সিয়াম কে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফাট করে, এবং সেখানে চিকিৎসারত অবস্থায় গত ৩০ এ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ভোর ৪টা ১০ মিঃ তাকে মৃত ঘোষণা করে।পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে ২৮ শে অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে সহ পরিবারসহ আমেরিকায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু তার এই মৃত্যুর সংবাদ পরিবারের এবং আশেপাশে মানুষের মধ্যে দুঃখের কালো মেঘ ছেয়ে গিয়েছে।
বলা হয়ে থাকে যে মৃত শাহেদ আহমেদ সিয়াম ভেড়ামারা সরকারি টেকনিক্যাল স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাশ করেছে, শুধু তাই শাহেদ আহমেদ সিয়াম ভেড়ামারা তালতলা মাদ্রাসা থেকে ৩০ পারা কোরআনের হাফেজ ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে অফিসার ইনচার্জ আবু উবায়েদ বলেন গত ২৯/০৯/২৫ ইং তারিখে এই ঘটনাটি ঘটে, ঘটনার ধারাবাহিকতাই আমরা সেই বাসটিকে আটক করেছি এবং তদন্ত চলছে। তিনি সাংবাদিকদের জানিয়েছে যে বাসের ড্রাইভার পালিয়ে গিয়েছে, মামলার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।