
আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব মান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
আজ বুধবার (১ লা অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের পূজা মন্ডপ পরিদর্শন কর্মসূচি বিকাল সাড়ে ৩টা হতে রাত্রি ৯ টা পর্যন্ত উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়ন পালপাড়া,খুদিয়াডাঙ্গা,
দেলুয়াবাড়ী,দেলুয়াবাড়ী কুন্ডুপাড়া,১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার,বুড়িদহ,রামনগর, কালিগ্রাম, ১১ নং কালিকাপুর ইউনিয়নের ছোট মল্লুক,বড় মুল্লুক, এবং ৯ নং তেতুলিয়া ইউনিয়নের পুকুরিয়া,নারায়ণপুর,সাবাইহাট কেন্দ্রীয় মন্দির এবং গুসাইপুর সার্বজনীন পূজা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন
উক্ত পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন আগামীতে জামায়াত ক্ষমতায় এলে আর কাউকে মন্দির পাহারা দিতে হবে না। বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দিতে হয় না জামায়াত ক্ষমতায় এলে মন্দির ও পাহারা দিতে হবে না। তিনি আরো বলেন বাংলাদেশে কোনো সংখ্যালুঘু নেই সবাই আমরা বাংলাদেশী। তিনি পূজামুন্ডব পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দা উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোখলেছার রহমান কামরুল, ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, অফিস সম্পাদক হাফেজ আয়নাল হক,তেতুলিয়া ইউনিয়ন যুব সভাপতি সুমন শেখ প্রমূখ।