1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মো আবীর হাসান

সাভার উপজেলা প্রতিনিধি

ঢাকার সাভারে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বুধবার সকাল ৯টা থেকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘর পানিতে তলিয়ে গেছে, চলাচলের রাস্তা অচল হয়ে পড়েছে। এ অবস্থার দ্রুত সমাধানের দাবিতে শত শত নারী-পুরুষ মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ