1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জের কুখ্যাত মাদকসম্রাট আবু তাহের জনতার হাতে আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জের কুখ্যাত মাদকসম্রাট আবু তাহের জনতার হাতে আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মাদকসম্রাট খ্যাত আবু তাহেরকে মাদকসহ হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় চন্ডিপুরে মাদকবিরোধী অভিযানে গত এক সপ্তাহ যাবত পাহারার পর অবশেষে মঙ্গলবার গভীর রাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ছাত্র হাসিবুর রহমান রাফি মোল্লার নেতৃত্বে ছাত্র জনতা মিলে চন্ডিপুর গুগো বাড়ি এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবত আবু তাহের মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে রামগঞ্জের দক্ষিণাঞ্চলের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্ম নষ্ট হচ্ছে। একাধিকবার স্থানীয়রা তাকে নজরদারিতে রাখলেও সে প্রতিবারই পালিয়ে যেত । অবশেষে টানা এক সপ্তাহ পাহারা দেওয়ার পর তাকে হাতেনাতে ১৪ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।

চন্ডিপুরের সচেতন মহল জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান,মঙ্গলবার গভীর রাতে ১৪ পিস ইয়াবার সহ চন্ডিপুর এলাকাবাসী আবু তাহের নামের এক মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ