1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন (ডিসি) আঃ আউয়াল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন (ডিসি) আঃ আউয়াল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
নওগাঁর মান্দায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন নওগাঁ সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল আউয়াল।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মান্দা উপজেলার কামারকুড়ি বৈরাগী পাড়া, প্রসাদপুর বাজার সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় ডিসির সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওরোজ ইকবাল বৈশাখ, মান্দা থানা তদন্ত কর্মকর্তা আব্দুল গনী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সারা দেশের ন্যায় নওগাঁ জেলাতেও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে মন্ডপ গুলো পরিদর্শন করা হচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি বলেন
সরকার ও প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পূজার আনুষ্ঠানিকতা ও বিসর্জন শেষ করতে হবে। সবশেষে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে পূজা উদযাপন কর্তৃপক্ষের হাতে উপহার তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ