1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাদের উপহার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাদের উপহার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে উপহার ও সার্বিক খোঁজখবর নিচ্ছেন সাভার উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

সোমবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীরা জানান, এ বছরের পূজা শান্তিপূর্ণভাবে ও নির্ঝঞ্ঝাটভাবে পালন হবে বলে তারা আশাবাদী।

জামাল উদ্দিন সরকার বলেন, “বাংলাদেশ সকলের। সবাই তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ