1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিনাশর্তে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের চাকরি পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিনাশর্তে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের চাকরি পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম),

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর নিযুক্ত চট্টগ্রামের যোগ্য,দক্ষ কৃতি সন্তানেরা বৈষম্যের স্বীকার হয়ে ব্যাংক থেকে ছাটাই হচ্ছেন।
গতকাল(২৯ সেপ্টেম্বর)সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ইসলামী ব্যাংক কর্তৃক পরীক্ষার নামে সারে পাঁচ হাজার মতো ছাটাই বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানব দরদী,বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে পটিয়া তথা চট্টগ্রাম ব্যাপী এস আলমের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী বিভিন্ন বেসরকারি ব্যাংকে নিযুক্ত করেছেন দীর্ঘদিন যাবত,গত ৫ আগষ্টের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসায় চট্টগ্রামের দক্ষ ও যোগ্য ইসলামী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পরীক্ষার নামে ছাটাই অভিযান পরিকল্পনা বাস্তবায়ন পরিহার করতে আহবান জানিয়েছেন বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তাহারা বলেন এটার জন্য কি ফ্যাসিবাদী সরকার পতনে গনঅভ্যুত্থানে আমরা আন্দোলন করেছিলাম,যাহা বর্তমানে এটা শুধুমাত্র চট্টগ্রামের দক্ষ জনগোষ্ঠীকে ধ্বংসের পায়ঁতারা করা ছাড়া আর কিছু নই।
বৈষম্যের স্বীকার কর্মকর্তা বৃন্দদের আহবানে চট্টগ্রাম প্রেসক্লাব বিকাল ৩টার সময় হতে শুরু হয়ে চট্টগ্রাম তথা বিভিন্ন উপজেলা থেকে শত শত মানুষ যোগদান করলে,প্রেসক্লাব হয়ে উঠে লোকে লোকারণ্য,এবং উপস্থিত এই বৃহত্তর মানববন্ধন কর্মসূচিতে কঠিন হুশিয়ার করে বক্তারা বলেন ইসলামী ব্যাংকে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের ছাটাই বন্ধ না হলে চট্টগ্রামে ইসলামী ব্যাংক কোনো শাখা আর প্রয়োজন মনে করি না।এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ইসলামি রাজনৈতিক সংগঠন নেতা কর্মীরাও একাত্মবোধ পোষণ করে আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ