মো; নিজাম লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা এই বছর শারদীয় দুর্গোৎসব বেড়েছে পূজা মন্ডপের সংখ্যা। গত বছর ১৬টি মন্ডপে দুর্গাপূজা হলেও এবার ১৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। রোববার ২৮ এ সেপ্টেম্বর মধ্য দিয়ে শুরু হবে এ মহা উৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিশ্বজনের মধ্যে দিয়ে আগামী ২লা অক্টোবর উৎসবের সমাপ্তি হবে। লালমোহন উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি নীরব কুমার দে জানান আবহাওয়া কাল থেকে শারদীয়া দুর্গোৎসব আমাদের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে আমাদের হিন্দুর সম্প্রদায় ব্যাপক উৎসব উদযাপনা বিরাজ করছে। উৎসবকে কেন্দ্র করে আমরা কোন শঙ্খ দেখছি না। এছাড়া ভোলার তিন আসনের সাবেক এমপি বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও লালমোহন থানা প্রশাসন আমাদের সর্বাপ্ত সহযোগিতা করছে।