1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সমাজসেবক সমরেশের বস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সমাজসেবক সমরেশের বস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছ। মঙ্গলবার মহাঅষ্টমীর দিন সকাল ১০ টায় ধামিন কামনগর বাসন্তী মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবক সমরেশ কুমার সরকারের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুই শতাধিক দুস্থ শিশু ও নারী-পুরুষের হাতে উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, টি-শার্ট তুলে দেয়া হয়।

বস্ত্র বিতরণ পূর্ব সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক অজিত কুমার প্রামানিক, সদস্য কুমারেশ সরকার, সুজীত সরকার, পল্লব সরকার প্রমুখ।

সমরেশ কুমার সরকার দীর্ঘদিন থেকে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে সহযোগিতা নিয়ে গরীব, দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা করে চলেছেন। সমরেশ কুমার সরকার অসহায় মানুষের অভিভাবক হিসেবে কাজ করছেন।

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে বস্ত্র বিতরণ করা হয়েছে তারা হলো বিপুল বর্মন, অস্ট্রেলিয়া বিবেকানন্দ এসোসিয়েশন, প্রিয়াংকা দাস,তপন নাগ,স্বপন ধর,সত্যজিৎ দে,রাজু দত্ত,টুম্পা দে, দেবযানী দাশগুপ্ত, তাপস দে, মনোতোষ দে,সনাতনী বন্ধন ৯১ ফাউন্ডেশনের, চিনো দে, বিদ্যুৎ ভৌমিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ