1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চা-পায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চা-পায় মোটরসাইকেল আরোহী নিহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

আব্দল মতিন মুন্সী ( স্টাফ রিপোর্টার)

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের চা-পায় মোটরসাইকেল আরোহী শোভন শুভ (২৩) নামের এক তরুণ নি-হত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এ দু-র্ঘটনা ঘটে।

নি-হত শোভন শুভ মাগুরার মহম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তাঁরা ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় থাকেন।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে একটি রিকশা গলিপথ থেকে হঠাৎ মহাসড়কে উঠে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃ-ত্যু হয়। আহত দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নি-হত হয়েছেন, আহত হয়েছেন দুজন। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ