1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে বিএনপি নেতা সালাউদ্দিন বাবুর হুঁশিয়ারি - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সাভারে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে বিএনপি নেতা সালাউদ্দিন বাবুর হুঁশিয়ারি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সোমবার বিকেলে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ সহায়তাও তুলে দেন।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে। কেউ হামলার চেষ্টা করলে পূজা মণ্ডপে তাকে কঠোর হাতে দমন করা হবে।”

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ