1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পলাশবাড়ীতে "সংবাদ সম্মেলন করে অপরাধ ঢাকার চেষ্টা,জনরোষ ও গণমাধ্যমের চাপের মুখে অভিযুক্ত ক্লিনিক মালিকের সংবাদ সম্মেলন। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে “সংবাদ সম্মেলন করে অপরাধ ঢাকার চেষ্টা,জনরোষ ও গণমাধ্যমের চাপের মুখে অভিযুক্ত ক্লিনিক মালিকের সংবাদ সম্মেলন।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি বেসরকারি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাওহীদ রহমান এর মালিকানাধীন নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেজাউল করিম মালিকানাধীন রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি না মানা এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যারা আইন অমান্য করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত প্রতিষ্ঠান গুলোকে নিয়ে সাধারণ মানুষের নানা বিরূপ প্রতিক্রিয়া করা সহ সোস্যাল মিডিয়ায় সমালোচনা হওয়ায়,
২৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন অভিযুক্ত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক তাওহীদ রহমান।

গণমাধ্যম ও সাধারণ মানুষ তাদের এই প্রচেষ্টাকে “অপরাধ ঢাকার চেষ্টা” বলে আখ্যা দিয়ে আরও বলেন এই ধরনের গুরুতর অভিযুক্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে কঠোর থেকে কঠোর তম শাস্তির আওতায় আনা হোক।

উল্লেখ্য অভিযুক্ত নিউ লাইফ ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার এর আগেও ২ জুন ২০২২ সালে অনিবন্ধিত সহ নানাবিধ অনিয়মের কারণে সিল গালা করা হয়।

এছাড়াও অভিযোগ আছে নিউ লাইফ ক্লিনিকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ সালে ভুল চিকিৎসায় মা’সহ নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। সে সময় ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনাটি ম্যানেজ প্রক্রিয়ায় ধামাচাপা দিয়েছিলো। নিহত প্রসূতি মায়ের বাড়ী পৌরসভার বাড়াইপাড়া গ্রামে। তার স্বামীর বাড়ী কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ