1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল কে আবার নমিনেশনের কার্ড পেল সেটা বড় কথা নয়। আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে দিয়ে নির্বাচিত করতে হবে এটাই মূল কথা। তিনি আরে বলেন যে,যেসব ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা মান্য করে না যারা তারেক রহমানের নির্দেশনা মানে না।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাম্মৎ রোকেয়া হাসেম তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

এ সময় সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ