1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান,সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় নাদেরা আক্তার (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে তার স্বামীর ঘরের মধ্যে থেকে লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। নাদেরা আক্তার ওই গ্রামের রাজু মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মাতুব্বর মাদকাসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে মাদকের টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতেন। শনিবার দুপুর একটার দিকে রাজু এবং তার স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাঁটি হয়। ঝগড়াঝাঁটির পর কোন এক সময় রাজু মাতুব্বর পারিবারিক কলহের জেরে তার স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ আঘাত করে এবং সেই সাথে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম মরা দেহ উদ্ধার করে । পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রন করা হয়েছে। গৃহবধূর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য কি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ